আজ ১৮/০৮/২০২৬ ইউএস-বাংলা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়; বরং দক্ষ, মেধাবী ও মানবিক চিকিৎসক তৈরির একটি স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রা।
এই শুভ ও ঐতিহাসিক দিনে ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ইউএস-বাংলা মেডিকেল কলেজের সফল পথচলা, সমৃদ্ধ ভবিষ্যৎ এবং দেশের চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তরিক শুভকামনা।
প্রিন্সিপাল
ইউএস–বাংলা মেডিকেল কলেজ
© 2026 US Bangla Medical College All rights reserved